স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচনের শৃঙ্খলা নিশ্চিতে মাঠে নামছেন ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর প্রস্তুতি নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য হাজার ৫১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ফেব্রুয়ারি) রাতে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন উপলক্ষে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের লক্ষ্যে এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ (২০০৯ সালের সংশোধনীসহ) এর ১০() ধারার আওতায় আগামী ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই সময়ে তফসিলভুক্ত আইনের আওতায় অপরাধ দমন শৃঙ্খলা রক্ষায় সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন : দুই দশক পর বরিশালে তারেক রহমান, জনসভা ঘিরে উপকূলে রাজনৈতিক উত্তাপ


নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের আগে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অনুযায়ীরংপুর, রাজশাহী, ময়মনসিংহ ঢাকা বিভাগে নিয়োগপ্রাপ্তরা ফেব্রুয়ারি সকাল ১০টায় (প্রথম ব্যাচ) খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগে নিয়োগপ্রাপ্তরা একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে (দ্বিতীয় ব্যাচ), জুম প্ল্যাটফর্মে অনলাইনে প্রশিক্ষণে অংশ নেবেন। সংশ্লিষ্ট জুম মিটিংয়ের আইডি পাসকোড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল -মেইলে পাঠানো হবে।

এছাড়া, সব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আগামী ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে বাধ্যতামূলকভাবে যোগদান বা রিপোর্ট করতে বলা হয়েছে।


আরও পড়ুন : দানের আলোয় আলোকিত পাগলা মসজিদ


একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, ওইদিন রাত ৮টার মধ্যে যোগদান সংক্রান্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নির্বাচনের আগে ভোট চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।