প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬ , ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকায় ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলের
সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য মার্কিন কোম্পানিগুলোর প্রতি
আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত
করতে কাজ করছে। বিনিয়োগকারীদের জন্য সরকারি সহায়তা, সহজ নীতিমালা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
দেওয়ার আশ্বাসও দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, কৃষি, স্বাস্থ্য, উৎপাদন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে মার্কিন কোম্পানির বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। একই সঙ্গে কর ও ভ্যাট ব্যবস্থার উন্নয়ন, আমলাতান্ত্রিক জটিলতা কমানো, বিনিয়োগ সুরক্ষা এবং সরকারি সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়। মার্কিন বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান, বাণিজ্য ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবৈঠকে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10