প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬ , ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ টিমন (৩৫) নামে এক পাওয়ার টিলারচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিমন নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি ছাগল পাওয়ার টিলারের ট্রলিতে নিয়ে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন টিমন। পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনের সঙ্গে তার পাওয়ার টিলারের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে নাচোল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময় ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হলেও ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10