প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬ , ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেহান বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রেহান বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ না করলে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ ছিল। রায়ের পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানা শামিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
স্বাধীনবাংলা,নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10