স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

#

১০ মার্চ বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর, শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

 স রকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগফ্যামিলি কার্ডকর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শুক্রবার দুপুরে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তথ্য জানান। তিনি বলেন, বগুড়া থেকেই কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং এটি প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর হিসেবে বিবেচিত হবে।


আরও পড়ুন : স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ, অনিয়মের সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী


প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্যক্রম চালু হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দরিদ্র নিম্নআয়ের পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ যাচাই-বাছাই চলছে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। পরিবারের একজন নারী সদস্যের নামে কার্ড ইস্যু করা হবে, যাতে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়। চার মাসের পরীক্ষামূলক বাস্তবায়ন শেষে ফলাফল মূল্যায়ন করে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

এসবিএন