স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ, অনিয়মের সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার একাধিক পর্যায়ে নজরদারির ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কার্ড প্রদান প্রক্রিয়ায় তিন ধাপের পর্যবেক্ষণ থাকবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ঘটতে না পারে। প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করেই কার্ড দেওয়া হবে।

মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে পরিবারের নারীদের আর্থিক ও সামাজিক অবস্থান শক্তিশালী করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরাই সরকারি সহায়তা পান এবং কোনো অসাধু চক্র সুযোগ নিতে না পারে।


এসবিএন