মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬ , ১১:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

#

গোমস্তাপুর সীমান্তে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার, আটক ইঞ্জিনচালিত নৌকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ বিওপির আওতাধীন কাজির মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিনচালিত নৌকা পাওয়া যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো মালিক বা বহনকারীকে পাওয়া যায়নি।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, উদ্ধার করা মাদকদ্রব্য ও নৌকাটি আইনগত প্রক্রিয়ার জন্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

 

স্বাধীনবাংলা.নেট