স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬ , ০৭:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

#

কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত, কয়েক দিনের মধ্যেই দাম কমার আশা সরকারের

কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কাঁচামরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এবং খাতে বিদ্যমান করও কমানো হচ্ছে। তার আশা, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

রোববার ( আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী জানান, আগামীকাল থেকেই কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে। বাজারে সরবরাহ বাড়লে মূল্যও দ্রুত কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে প্রকৃত বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান, যাতে গুজব বা কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ মূল্যবৃদ্ধির সুযোগ নিতে না পারে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় খাদ্য কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় বাজার নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

স্বাধীনবাংলা.নেট