মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৫০ এএম

অনলাইন সংস্করণ

#

মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুজন ও সাব্বির মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে দুজনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তারা মারা যান। উদ্ধারের পর স্বজনরা নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


স্বাধীনবাংলা.নেট