প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ , ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ
গা জীপুরের কাপাসিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের
সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও হাফিজুল হক। সভায় উপজেলার উন্নয়নের সম্ভাবনা, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষভাবে মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ইউএনও
হাফিজুল হক বলেন, গণমাধ্যম
সমাজের আয়না। নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ
প্রশাসনকে বাস্তব চিত্র জানতে সহায়তা করে এবং জনস্বার্থে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত
গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে
পারস্পরিক আস্থা ও সমন্বয়ের মাধ্যমে
একটি আধুনিক, নিরাপদ ও উন্নত কাপাসিয়া
গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনায়
অংশ নেওয়া সাংবাদিকরা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা, জনসেবা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিক সমাজের পক্ষ থেকে নবাগত ইউএনও হাফিজুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10