প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি
উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ আর.আর.এন
পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়, যা পৌর এলাকার
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
উদযাপনের অংশ হিসেবে বিকেলে একই মাঠে ব্যবসায়ীদের নিয়ে জোড় ও বিজোড় দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিজোড় দল ১-০ গোলে জয়লাভ করে। ম্যাচের একমাত্র গোলটি করেন শিহাব হোসেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন জনি আহমেদ।
আরও পড়ুন : কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নারীদের উঠান বৈঠক
খেলা শেষে সমিতির সভাপতি হাজী মাহবুবুর রহমান সুরুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক নেতৃবৃন্দ তিন দশকের পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাকালীন সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসবিএন / গাজীপুর
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10