স্বাধীনবাংলা, আবহাওয়া ডেস্ক স্বাধীনবাংলা, আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ , ০৬:১৩ পিএম

অনলাইন সংস্করণ

#

তাপপ্রবাহে পুড়ছে দেশ

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী ঢাকাসহ অন্তত ২৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি পরিস্থিতি শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সময়ের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কাও রয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিনে ঢাকায় তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ডিগ্রি সেলসিয়াসে। আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় গরমের তীব্রতা কমছে না।

তবে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃষ্টি শুরু হলে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এতে বিশেষ করে নিম্নআয়ের মানুষ খেটে খাওয়া জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চলতি মাসের শেষ পর্যন্ত এই পরিস্থিতি কিছুটা অব্যাহত থাকতে পারে।

তবে মে মাসের শুরুতে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় গ্রিডে প্রায় হাজার ৯৮২ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে গরমের দুর্ভোগ কিছুটা লাঘব হতে পারে।


এসবিএন / এউরি