স্বাধীনবাংলা, টাঙ্গাইল স্বাধীনবাংলা, টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ , ১১:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

#

টাঙ্গাইলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা একই পরিবারের ৫ জনের প্রাণহানি

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই নারী, দুই পুরুষ ও এক শিশুর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী নেমে পাশের রেললাইনে অবস্থান করছিলেন।

এ সময় দ্রুতগামী ট্রেন এসে তাদের চাপা দেয়। ঘটনার পরপরই পুলিশ ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


এসবিএন/টাঙ্গাইল