প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। প্রয়োজন হলে জীবনের বিনিময়েও দেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় তিনি প্রস্তুত। রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার সুরক্ষায় দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই।
তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের মাদক ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন। নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি জেলার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে রোববার দুপুরে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এরপর তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সংবর্ধনাস্থল পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানের শেষ দিকে আবেগঘন কণ্ঠে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন—‘মোর নাম এই বলে খ্যাত হোক—আমি তোমাদেরই লোক। সংবর্ধনায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10