স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ০৯:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

#

শোলাকিয়ায় ৬ লাখ মুসল্লির ঈদ জামাত, ইতিহাস গড়ল জনসমাগম

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান এ অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত। ১৯৯তম এই জামাতে অংশ নেন প্রায় ৬ লাখ মুসল্লি, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ উপস্থিতির নজির তৈরি করেছে।

সকাল ১০টায় জামাত শুরু হলে আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জায়গা না থাকায় আশপাশের সড়ক, ভবনের ছাদ ও নরসুন্দা নদী তীরেও মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জামাত সম্পন্ন হয়। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করা হয়।


এসবিএন/ এউরি