প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী দিলারা হাফিজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন দেশের শিক্ষা ক্ষেত্রে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এবং তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারিয়েছে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দিলারা হাফিজ শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10