প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
আর মাত্র কয়েক ঘণ্টা—নতুন সূর্যের আলোয় শুরু হবে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে উৎসবের আনন্দে মেতে উঠতে প্রস্তুত গোটা বাঙালি জাতি। রাজধানীর রমনা বটমূল-এ ভোরের আলো ফোটার আগেই সুরের আবেশ ছড়াবে ছায়ানট। সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে শুরু হবে প্রভাতী আয়োজন। এবারের আসরে থাকছে একাধিক সমবেত ও একক সংগীতের পরিবেশনা।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রস্তুত করেছে বর্ণিল শোভাযাত্রা। কাঠ, বাঁশ ও কাগজে তৈরি লোকজ মোটিফ—বাঘ, প্যাঁচা, মোরগ, শান্তির পায়রা ও সূর্যের প্রতীক—নতুন বছরের বার্তা বহন করবে। ঐতিহ্য ও প্রতিবাদের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দোতারাও। আয়োজকরা বলছেন, নববর্ষ শুধু উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
নিরাপত্তা নিয়েও রয়েছে নিশ্চয়তা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, পহেলা বৈশাখ ঘিরে কোনো নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত দেশ—আনন্দ, সুর আর রঙে রঙিন এক বৈশাখের অপেক্ষায় বাঙালি।
এসবিএন
/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10