প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডে শ্রমিকদের একটি আবাসনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার রাতে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের থাকার জায়গায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ভবনের ভেতর থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজন মারা যান।
নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের মধ্যে রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন, যাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাংলাদেশ
হাইকমিশন মালদ্বীপ জানিয়েছে, আহতদের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজন
জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিস্তারিত খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধি
দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10