স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৭:২৯ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজশাহীতে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

ভেন্টিলেটর সংকটকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন।  তিনি জানান অল্প সময়ের মধ্যে একাধিক শিশুর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি যথাসময়ে অবহিত করেনি যা বড় ধরনের অব্যবস্থাপনার ইঙ্গিত দেয়।

মন্ত্রী বলেন জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি মেটাতে বিকল্প উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত ভেন্টিলেটর সংগ্রহের পদক্ষেপ চলছে। একই অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় রোগীদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনের ওপরও জোর দেন মন্ত্রী।


এসবিএন/এউরি