প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ
বুধবার
(২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল
৫.১।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার, যা ঢাকা থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দূরে। রাজধানীর পাশাপাশি কক্সবাজার ও আশপাশের এলাকায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সচেতনতা ও প্রস্তুতি জোরদার করা জরুরি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10