প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসনেই বিজয় ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা। ভোটগ্রহণ শেষে ভোরে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
রাজবাড়ী–১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১,৫৪,৫৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম, যিনি পান ১,০১,০৯২ ভোট।
রাজবাড়ী–২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির হারুন অর রশীদ ২,৩৭,২৫৪ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত জামিল হিজাযী পান ৬৭,২৯৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু পান ৩৬,৩৩৮ ভোট।
জেলা প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রশাসনের তৎপরতায় সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে। রাজবাড়ীর এই ফলাফল জেলার রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10