প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১১:১১ এএম
অনলাইন সংস্করণ
দেশে আগামী পাঁচ দিনে ধাপে ধাপে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রথম দিকে রংপুর ময়মনসিংহ সিলেট ও ঢাকার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের শেষ দিকে দেশের আরও বিস্তৃত এলাকায় বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে। এদিকে তাপমাত্রা শুরুতে কিছুটা বাড়লেও শেষ দিকে সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। সার্বিকভাবে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
এসবিএন/ আরিশা
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10