প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ , ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীতে
আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজারের বেশি
প্রার্থী। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না
হওয়ায় তারা ‘লাগাতার অবস্থান কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছেন।
প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হবে। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের সময়সীমা দেওয়া হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আন্দোলনের পথ বেছে নিয়েছেন প্রার্থীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নির্বাচিত করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্টসহ প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া হলেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি।
আন্দোলনকারীদের
অভিযোগ, দীর্ঘসূত্রতায় অনেকেই ব্যক্তিগত চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে তারা এখন আর্থিক সংকট ও মানসিক চাপে
দিন কাটাচ্ছেন। এছাড়া সাম্প্রতিক এক বক্তব্যে নিয়োগ
প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তাদের উদ্বেগ আরও বেড়েছে।
তারা দাবি করেন, সব যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়া অযৌক্তিক। এর আগে বিষয়টি জানাতে সংবাদ সম্মেলন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। প্রার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10