স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে রাজনৈতিক সৌজন্য দেখাতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার প্রেস উইং জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তিনি ডা. শফিকুর রহমান-এর বাসায় যাবেন। এরপর রাত ৮টায় সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে।

সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সৌজন্য বিনিময় ও রাজনৈতিক আলোচনা উদ্দেশ্যেই এ সাক্ষাৎ। এর আগে একই দিন নির্বাচন-পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং আগামী দিনে দেশ পরিচালনায় সব মহলের সহযোগিতা কামনা করেন।


এসবিএন