প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে টানা চার দিনের সরকারি ছুটি। আজ ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী, ভোটের আগের দিন ও ভোটের দিন—১১ ও ১২ ফেব্রুয়ারি—সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার), ফলে কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের বিরতি।র
অন্যদিকে নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘোষণা করা হয়েছে পাঁচ দিনের ছুটি। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে অতিরিক্ত ছুটি যুক্ত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ সহজ করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও ঘোষণা করা হয়েছিল, যা প্রয়োজনে সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করা যাবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10