স্বাধীনবাংলা, বগুড়া স্বাধীনবাংলা, বগুড়া

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ০৮:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের আশঙ্কা

বগুড়ার সান্তাহার জংশনের কাছে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে সান্তাহার আদমদীঘির মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহারে যাত্রাবিরতির পর কিছু দূর এগোতেই বগিগুলো লাইনচ্যুত হয়। সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীদের অনেকেই নিচে পড়ে আহত হন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি, তবে একাধিক যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


এসবিএন/এউরি