স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ০৪:২৩ পিএম

অনলাইন সংস্করণ

#

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথাও জানা গেছে।

শুক্রবার হাসপাতালে তাকে দেখতে গিয়ে বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

এ সময় হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য **ড. আব্দুল মঈন খান**সহ অন্য নেতারা। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে এবং সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল–এ ভর্তি করা হবে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে রাজধানীর ‌এভার কেয়ার হাসপাতাল ঢাকায় ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।


এসবিএন