স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ , ০৯:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

#

মহান স্বাধীনতা দিবসে দেশজুড়ে শ্রদ্ধা উদযাপন ও গর্বের আবহ

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধ এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের পর ২৬ মার্চ শুরু হওয়া স্বাধীনতার সংগ্রামের ধারাবাহিকতায় দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে অর্জিত হয় স্বাধীনতা। সেই ইতিহাসের গৌরব স্মরণে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভোরে তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয় এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে। রাজধানীসহ সারাদেশে আয়োজন করা হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় বিভিন্ন স্থানে। ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি হাসপাতাল কারাগার ও বিভিন্ন কল্যাণ প্রতিষ্ঠানে বিশেষ খাবার বিতরণ করা হয়।


এসবিএন/এউরি