স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫০ এএম

অনলাইন সংস্করণ

#

কিশোরগঞ্জে বিএনপির দাপট: ৬ আসনের ৫টিতে জয়, একটিতে স্বতন্ত্র প্রার্থীর চমক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের বেসরকারি ফলাফলে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা ফলাফল ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মাজহারুল ইসলাম জয়লাভ করেন। কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৩ আসনে ড. এম ওসমান ফারুক বিজয়ী হন। কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয় পান। কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মো. শরীফুল আলম উল্লেখযোগ্য ব্যবধানে নির্বাচিত হন। অন্যদিকে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল বিজয়ী হয়ে চমক দেখান।

সামগ্রিকভাবে জেলায় বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হলেও একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর সাফল্য নির্বাচনী লড়াইয়ে ভিন্নমাত্রা যোগ করেছে।

 

এসবিএন