প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক আসামিকে কারাদণ্ড
ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলার বেরুয়া এলাকায় পরিচালিত
এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ.টি.এম কামরুল
ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিল্লাল (২০), পিতা: কাজল, গ্রাম বেরুয়া, কালীগঞ্জ—কে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই রিয়াদুল এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মোঃ আলামিন ভূইয়া। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসবিএন /
এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10