স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ১১:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

#

জাঁকজমকপূর্ণ ইফতার নয়, সীমিত পরিসরে দুই আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বড় পরিসরের ইফতার মাহফিল আয়োজন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এ বছর সীমিত পরিসরে মাত্র দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে দুটি ইফতার আয়োজন করা হবে।

এর আগে রাজনীতিবিদদের জন্য ৮ মার্চ এবং সাংবাদিকদের জন্য ১০ মার্চ ইফতার আয়োজনের পরিকল্পনা থাকলেও দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে ইফতার আয়োজন করা হলেও এবার তা সীমিত রাখা হচ্ছে।