প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ (আট ভাগের এক ভাগ) ভোট না পেলে তার ৫০ হাজার টাকার জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়। জামালপুর-১ থেকে জামালপুর-৫—সবকটি আসনেই বিভিন্ন দলের একাধিক প্রার্থী নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় জামানত হারান। বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।
সবচেয়ে বেশি প্রার্থী জামানত হারান জামালপুর-৩ ও জামালপুর-৫ আসনে। সংশ্লিষ্টরা বলছেন, ভোটের হার কম হওয়ায় অনেক প্রার্থী নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, আইন অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত হয়।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10