প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ , ১০:১২ এএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের
গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত পদক্ষেপে
সেই চেষ্টা সফল হয়নি।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, ২১৯/২৪-আর সীমান্ত পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টার শিকার সাতজনই পুরুষ বলে জানিয়েছে বিজিবি। নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে চাড়ালডাঙ্গা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
তিনি
আরও জানান, বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং কাঁটাতারবিহীন নিকটবর্তী অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করে। সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার
রাখা হয়েছে বলেও জানান তিনি।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10