স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ০৭:২৩ পিএম

অনলাইন সংস্করণ

#

গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা ঐক্যের আহ্বান

গণহত্যা দিবস উপলক্ষে জাতির সব শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন ২৫ মার্চ ১৯৭১ ছিল বাংলাদেশের ইতিহাসের এক নৃশংসতম রাত যখন নিরস্ত্র মানুষের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়।

তিনি আরও উল্লেখ করেন এই দিনটি শুধু শোকের নয় বরং স্বাধীনতার চেতনা ধারণ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। গণহত্যার মধ্য দিয়েই শুরু হয়েছিল দীর্ঘ মুক্তিযুদ্ধের পথচলা। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।


এসবিএন/এউরি