স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

#

গঙ্গা পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন চুক্তি করার পক্ষে বাংলাদেশ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে নদী ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অপরিকল্পিত শিল্পায়ন, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের নদীগুলো নানা সংকটের মুখে পড়েছে। নদী দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।বুড়িগঙ্গা নদীর দূষণ ও পরিবেশগত সংকটকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য তৈরি হচ্ছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর পরিবেশ ও জনস্বাস্থ্যের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতির সৃষ্টি হচ্ছে। এর ফলে বছরে কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়।