স্বাধীনবাংলা, সিলেট স্বাধীনবাংলা, সিলেট

প্রকাশিত: ২২ মে ২০২৬ , ০২:২০ পিএম

অনলাইন সংস্করণ

#

ঘুমন্ত কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ, মা আটক

সিলেটের জালালাবাদ থানা এলাকায় মাত্র এক মাস বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোরে উপজেলার পুরাতন কালারুকা গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম মাইমুনা জান্নাত তোহা। তার বয়স হয়েছিল মাস দিন। সে স্থানীয় বাসিন্দা আমির আলীর মেয়ে। পুলিশ স্থানীয় সূত্র জানায়, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন শিশুটির বাবা। সময় ঘরে মা শিশু ঘুমিয়ে ছিল। অভিযোগ রয়েছে, স্বামী বের হওয়ার পর ঘরে থাকা ধারালো বটি দিয়ে নিজের ঘুমন্ত কন্যাশিশুর গলা কেটে হত্যা করেন সুবিনা বেগম। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনাও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।


এসবিএন/সিলেট