প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া)
থেকে দশ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান
তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে গাজীপুর-৫ আসনকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর এবং ন্যায় ও উনসাফভিত্তিক আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার তুলে ধরা হয়। ইশতেহারে উন্নয়ন পরিকল্পনাকে ১০টি খাতে ভাগ করা হয়েছে। খাতগুলো হলো—
১.
সবার জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ সংরক্ষণ
২.
সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ
৩.
শিক্ষা ও সংস্কৃতি খাতের উন্নয়ন
৪.
স্বাস্থ্যসেবা সম্প্রসারণ
৫.
অবকাঠামো ও সার্বিক উন্নয়ন
৬.
যুব ও ক্রীড়া খাত
৭.
দুস্থ ও অসহায় মানুষের পুনর্বাসন
৮.
কর্মসংস্থান সৃষ্টি
৯.
তথ্য ও প্রযুক্তি খাত
১০.
কৃষি, শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়ন
অনুষ্ঠানে
প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন ও তামিরুল মিল্লাত
মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির
ড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এসময়
আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব শেখ একে মোতাহার হোসেন, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয়
ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ
মাওলানা মো. রুহুল আমিন কাসেমী, জামায়াতে ইসলামীর জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মুখলেসুর
রহমান, উপজেলা আমীর হাজী আফতাব উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা
বলেন, ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর-৫ আসনে টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার
ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10