স্বাধীনবাংলা, ফরিদপুর স্বাধীনবাংলা, ফরিদপুর

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৯ এএম

অনলাইন সংস্করণ

#

ফরিদপুরের ৪ আসনে ফল ঘোষণা: ৩টিতে বিএনপি, ১টিতে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ভোট ছাড়া প্রাপ্ত ফলাফলে চারটি আসনেই বিজয়ী প্রার্থীদের নাম নিশ্চিত হয়েছে।

ফরিদপুর-১ আসনে ১৯৭টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা (দাঁড়িপাল্লা) ১,৫৪,৭৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নাসিরুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১,২৬,১৬৫ ভোট।

ফরিদপুর-২ আসনে ১১৮টির মধ্যে ১১৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (ধানের শীষ) ১,২১,৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৮৯,৩০৪ ভোট।

ফরিদপুর-৩ আসনের ১৫৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ (ধানের শীষ) ১,৪৭,৮৪৬ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুত তাওয়াব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,২২,৪৪৯ ভোট।

ফরিদপুর-৪ আসনে ১৮৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল (ধানের শীষ) ১,২৬,৫৩২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩,৬২৩ ভোট।

স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয় পেয়েছেন।


এসবিএন