এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৫ এএম

অনলাইন সংস্করণ

#

ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কালীগঞ্জবাসী

 স দ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি একে এম ফজলুল হক মিলন। বিজয়ের পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হয়েছে। কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া অঞ্চল নিয়ে গঠিত এই আসনের ভোটাররা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস থাকা মিলনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অতীতে তিনি কারাবরণও করেছেন একাধিকবার। স্থানীয় বিএনপি নেতাদের মতে, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে ধরে রাখায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতারা বলেন, রাজধানী সংলগ্ন জেলা হিসেবে গাজীপুর সব সময়ই গুরুত্বপূর্ণ। তাই অভিজ্ঞ এই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় স্থান দিলে জেলা ও অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে।


স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করেন, উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয়ে দক্ষ নেতৃত্ব প্রয়োজন। তাদের দাবি, নতুন সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে মিলন তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।


এসবিএন