প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ
ম হান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক
রহমান। শনিবার রাত ১২টা ৮ মিনিটে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের
মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয়
অমর একুশের আনুষ্ঠানিক কর্মসূচি।
১৯৫২
সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ ১৪৪ ধারা
উপেক্ষা করে রাজপথে নেমে আসে। আন্দোলনরত মিছিলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক,
জব্বার ও শফিকসহ অনেকে শহিদ হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ভাষার অধিকার প্রতিষ্ঠা
পায় এবং পরবর্তী স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচিত হয়।
১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি ভাষার মর্যাদা, সংস্কৃতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে পালিত হচ্ছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10