প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ , ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
পূবাইল এলাকায় হৃদয়বিদারক এক ঘটনায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে
আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত
ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (৩০)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া
ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। তাঁর সঙ্গে থাকা দুই সন্তান—প্রথম
শ্রেণির ছাত্রী তাবাসসুম (৮) ও ছেলে মারুফ (৫)—এ ঘটনায় প্রাণ হারায়।
ঢাকা
রেলওয়ে পুলিশ ও পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ
ও পারিবারিক সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানার আতুরী গ্রামের উজ্জ্বল মিয়ার সঙ্গে মালার
বিয়ে হয়। ঘটনার দিন সকালে শ্বশুরবাড়িতে দেবরের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর বাকবিতণ্ডা
হয়। পরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে
বের হন।
এরপর
পূবাইল বাজার রেলগেটের পূর্ব পাশের আউটার সিগন্যাল এলাকায় গিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী
তিতাস কমিউটার ট্রেনের সামনে সন্তানসহ ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে। এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এক নারী তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে
আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ
জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা
হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10