প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ
আ সন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির সময়সীমা বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাহী
আদেশে ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত আরও একদিন যুক্ত করা হয়েছে।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও ছুটির তালিকায় যুক্ত হয়েছে। এছাড়া ১৭ মার্চ রয়েছে শবে কদরের সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৭ দিনের অবকাশ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ছুটির সূচি নির্ধারণ করেছিল। সরকারের মতে, অতিরিক্ত ছুটি ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ করবে এবং যানজট ও চাপ কমাতে সহায়তা করবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10