প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০০ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল
অনুযায়ী, দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে।
অন্তর্বর্তী
সরকারের ১৮ মাস পর
অনুষ্ঠিত এই নির্বাচনে এখন
পর্যন্ত ২৮৮টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিএনপি
জোট পেয়েছে ২০৮টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৬৮টি আসন এবং বাকি ১২টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা।
উল্লেখযোগ্য
বিজয়ীদের মধ্যে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়
পেয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে জয়ী
হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পর নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10