স্বাধীনবাংলা, জামালপুর স্বাধীনবাংলা, জামালপুর

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ০৯:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ধসে নদে পড়ল শতাধিক মানুষ, নিহত ৩ শিশু

দেওয়ানগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদ এর ওপর নির্মিত একটি ড্রাম ব্রিজ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। ঈদ উপলক্ষে ঘুরতে আসা মানুষের অতিরিক্ত চাপের কারণে ব্রিজটি হঠাৎ ধসে পড়ে নদে পড়ে যান শতাধিক মানুষ।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু স্রোতে ভেসে যায়। ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল এবং অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে।


এসবিএন