স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬ , ১২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

#

চার জেলায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু টিকাদান কর্মসূচি শুরু

দেশের বিভিন্ন জেলায় হামের উপসর্গ নিয়ে গত এক দিনে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। কুষ্টিয়া চাঁপাইনবাবগঞ্জ ময়মনসিংহ এবং টাঙ্গাইল এলাকায় এসব ঘটনা ঘটে। 

কুষ্টিয়ায় আট মাস বয়সী এক শিশু হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার সুযোগ না পাওয়ায় তার অবস্থার অবনতি হয়। অন্য জেলাগুলোতেও হামের লক্ষণ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাব শিশুদের ঝুঁকি বাড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার আক্রান্ত এলাকাগুলোতে চিকিৎসা টিম পাঠিয়েছে এবং সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ছয় মাস থেকে দশ বছর বয়সী শিশুরা টিকার আওতায় আসবে।


এসবিএন / এউরি