প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:০২ এএম
অনলাইন সংস্করণ
বিএনপি
ক্ষমতায় গেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে বলে
ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ
সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের
কল্যাণে রাজনীতি করার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
তারেক
রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়—এই
বিশ্বাস থেকেই ফ্যামিলি কার্ডসহ জনবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন,
একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নিশিরাতের ভোট ও
ডামি নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
প্রায় ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। জনসভায় ময়মনসিংহ বিভাগীয় চার জেলার ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। সফর শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুর ও উত্তরা আজমপুরে আরও দুটি সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10