স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪২ পিএম

অনলাইন সংস্করণ

#

বিদায়ী ভাষণে নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

 অ ন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ভাষণে তিনি গত ১৮ মাসের শাসনকাল, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। দায়িত্ব গ্রহণের পর সরকারের সামনে তিনটি প্রধান লক্ষ্য ছিলসংস্কার, বিচার ও নির্বাচনযা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভাষণে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে ইউনূস বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, মানবাধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১৩০টি আইন ও সংশোধনী প্রণয়ন এবং শতাধিক প্রশাসনিক আদেশ জারির কথাও তুলে ধরেন তিনি।

অর্থনীতির প্রসঙ্গে তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং ও আর্থিক খাত সংকটে থাকলেও বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাজস্ব ব্যবস্থাপনা, বাজার তদারকি এবং শ্রমিক অধিকার সুরক্ষায় সংস্কার আনার কথাও বলেন তিনি।


আরও পড়ুন : যমুনায় জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা


পররাষ্ট্রনীতিতে সার্বভৌমত্ব ও ভারসাম্যপূর্ণ কূটনীতির ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক অগ্রগতির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পরিসরে পুনরায় গুরুত্ব পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

ভাষণের শেষাংশে তিনি নতুন প্রজন্মকে শিক্ষা, দক্ষতা ও সততার মাধ্যমে দেশ গঠনের আহ্বান জানান এবং গণতন্ত্র, জবাবদিহিতা ও মানবিক রাষ্ট্রব্যবস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের ওপর ন্যস্ত করেন।


এসবিএন