স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

#

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত, প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান রাজধানী ঢাকা থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেনযা দেশের ইতিহাসে প্রথম ঘটনা। নির্বাচনে তিনি দুটি আসনঢাকা১৭ ও বগুড়াথেকে বিজয়ী হন। পরে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে বগুড়া৬ আসনটি ছেড়ে দেন এবং ঢাকা১৭ আসন রাখেন। নির্বাচন কমিশন বগুড়া৬ আসনটি শূন্য ঘোষণা করেছে। ফলে মঙ্গলবার তিনি ঢাকা১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান হিসেবে তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেনএটি প্রায় নিশ্চিত। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজধানী ঢাকার একটি আসনের প্রতিনিধিত্বকারী কেউ দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

স্বাধীনতার পর সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রী হওয়া নেতাদের মধ্যে শেখ মুজিবুর রহমান খালেদা জিয়া ঢাকার আসন থেকে নির্বাচিত হলেও শেষ পর্যন্ত তারা নিজ নিজ আঞ্চলিক আসন ধরে রাখেন। অন্যদিকে শেখ হাসিনা একাধিক আসন থেকে জয়ী হলেও সবসময় গোপালগঞ্জ আসনের প্রতিনিধিত্ব করেছেন।

ফলে কার্যত রাজধানী ঢাকার একটি আসন ধরে রেখে প্রধানমন্ত্রী হওয়ার নজির এবারই প্রথম তৈরি হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণকারণ দেশের প্রশাসনিক রাজনৈতিক কেন্দ্র ঢাকা থেকেই সরাসরি সরকারপ্রধান নির্বাচিত হচ্ছেন।


এসবিএন