স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

#

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, সিজিএস হলেন মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর থেকে জারি করা এক আদেশে এ পরিবর্তনের তথ্য জানা যায় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি আর্মড ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী, যিনি বর্তমানে সেনা সদরদপ্তরে দায়িত্ব পালন করছেন। এছাড়া মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান-কে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই রদবদলকে সেনাবাহিনীর প্রশাসনিক ও কৌশলগত পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।


এসবিএন