প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নিয়োগ পাওয়া সিটি করপোরেশনগুলো হলো— বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধিত আইন অনুযায়ী তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ কয়েকটি সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন এ সিদ্ধান্তের ফলে বর্তমানে দেশের মোট ১১টি সিটি করপোরেশনে প্রশাসক দায়িত্ব পালন করবেন।
এসবিএন/আয়শা
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10